শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ডেস্করিপোর্ট  আগামী বছরের শুরুর দিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসছেন। মঙ্গলবার (১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রিয়াদের ডিজিটাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে ৩০ ও ৩১ অক্টোবর যৌথ কমিশনের সভা হয়। এটি বাংলাদেশ-সৌদির মধ্যে ১৪তম যৌথ কমিশন সভা ছিল।

সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান জানান, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে, সৌদি যুবরাজ বাংলাদেশে সফর করবেন। এ সফর দু’দেশের সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পে বিনিয়োগ ও সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি আরব।

যৌথ কমিশন সভায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুটি সমঝোতা স্বারক সই হয়। এর মধ্যে একটি নৌ পেশাজীবীদের মধ্যে প্রশিক্ষণ, নিয়োগসহ সম্ভাব্য সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদির যোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক এবং অপরটি হলো এফবিসিসিআই, বাংলাদেশ এবং ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনে সমঝোতা স্মারক। এতে করে দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।