শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, দুই নারীসহ গ্রেফতার ৭

ডেস্করিপোর্ট  ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের ২ নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ডিবি লেখা জেকেট, হ্যাণ্ডকাপ, গুলি ও ছোরা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল মান্নান।

পুলিশ সুপার জানান, প্রতারক চক্রটি প্রথমে টার্গেট করে হতদরিদ্র-শ্রমিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তাদের সরলতার সুযোগ নিয়ে মোবাইল ফোন থেকে সিম ও ডাটা ডাইভার্ট করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। তারপর ডিবি পুলিশ সেজে ভুক্তভোগীদের আটক করে তাদের স্বজনের নিকট মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এভাবে কাজ করে আসছিল তারা।

এমন অভিযোগের ভিত্তিতে জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোমবার রাতে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭), একই গ্রামের রতন মিয়া (২৮), আঁখি নূর (২৩), কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলম গ্রামের মঈন উদ্দিন (২০), মুরাদনগরের দারোরা বাজার গ্রামের ওসমান গণি (৩৫), একই গ্রামের সুনিয়া বেগম ওরফে ফরিদা (২৯) ও বান্দরবানের লামা উপজেলার আমতলীপাড়া গ্রামের আরিফুল ইসলাম (২০)।

কুমিল্লা পুলিশ সুপার মো. আবদুল মান্নান জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন করোনাকালে ভুয়া ডাক্তার সেজে করোনা সনদ জালিয়াতির মাধ্যমে প্রতারণার দায়ে গ্রেফতার হয়ে জেল থেকে বের হয়ে ধরণ পাল্টিয়ে পুনরায় প্রতারণা শুরু করে।