বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০১
শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

স্কুলছাত্রের ব্যাগে পাওয়া গেল কনডম!, অভিভাবকদের ডাকলেন ম্যাজিস্ট্রেট

ডেস্করিপোর্ট  স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরছিলো ৫ কিশোর। স্কুল ড্রেস না থাকলেও কাঁধে ব্যাগ থাকায় সন্দেহবশত তাদের আটক করেন ম্যাজিস্ট্রেট। তল্লাশী চালান ব্যাগে। পাওয়া যায় স্কুল ড্রেস ও কনডম।

তারা সবাই ৮ম শ্রেণির ছাত্র। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৫ কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ কিশোরের ব্যাগ তল্লাশি করলে তাদের ব্যাগে পাওয়া যায় স্কুলড্রেস। পার্কে স্কুলড্রেস পরে ঢোকা নিষেধ, সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় এক ছাত্রের ব্যাগে ৫ টি কনডম পাওয়া যায়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীরা পার্কে আসতে পারবে না। আটক কিশোরদের সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এর মধ্যে একটি ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। শিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।