বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বদলী জনিত কারণে মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর ২০২২) দুপুর ১২টায় জেলা পুলিশ, কুষ্টিয়া’র আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া এবং তার সহধর্মিণী আনিতা আশরাফী দিবা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ, পুনাক, কুষ্টিয়া। এসময় বদলী জনিত কারনে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিদায়ী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রাজিবুল ইসলাম কুষ্টিয়া জেলায় কর্মরত থাকাকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম সহ তার উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে ও নিরলসভাবে বিশ্বস্ততার সাথে পালন করেন এবং কুষ্টিয়া জেলায় তার অবদান অনস্বীকার্য। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, বিদায়ী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবুল ইসলাম কুষ্টিয়া জেলায় যেভাবে সুনামেরর সহিত দায়িত্ব পালন করেছেন, তিনি তার নতুন কর্মস্থল পুঠিয়ে সার্কেল, রাজশাহীতে ঠিক একইভাবে দায়িত্ব পালন করবেন।

এর আগে একইদিন সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়া’র উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক কুষ্টিয়ার সভানেত্রী জনাব দিলরুবা আলম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ, আনিতা আশরাফী দিবা, সহধর্মিণী, (অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ রাজিবুল ইসলাম), পুনাক সভানেত্রী জনাব দিলরুবা আলম বিদায়ী পুনাক কর্মকর্তার কুষ্টিয়া পুনাকের কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আজমল হোসেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, মিরপুর সার্কেল, আসমা আক্তার খানম, সহধর্মিণী (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, মিরপুর সার্কেল), মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, মডেল থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।