সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে স্ব-সহায়ক দলের প্রশিক্ষন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে স্ব-সহায়ক দলের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এবং জার্মান দাতা সংস্থা জিআইজেড-এর আর্থিক ও কারিগরিসহায়তায় (UMIMCC-II) প্রকল্পের স্ব-সহায়ক দলের ২১ অংশগ্রহনকারিকে নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
“স্ব-সহায়ক দলের জন্য সংগঠনের উন্নয়ন এবং নেতৃত্বের বিকাসের জন্য এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে অংশ নেয় বরিশাল সিটিকর্পোরেশন এলাকার রসুলপুর ও মোহাম্মাদপুর এলাকার উপকারভোগীরা। প্রশিক্ষনে প্রশিক্ষক এবং অন্যান্য কারিগরি সহায়তার জন্য উপস্থিত ছিলেন জহির উদ্দিন আহম্মেদ, শহর সমাজসেবা অফিসার, বরিশাল এবং মো: রবিউল ইসলাম, ভ্যাটেনারি সার্জন, বরিশাল সিটিকর্পোরেশন, বরিশাল। সেইন্ট-বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করে।এই প্রশিক্ষনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আহসান মুরাদ চৌধুরী, সহকারী পরিচালক(ফান্ডরাইজিং এন্ড ডেভলপমেন্ট), মো: তরিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী এবং মো: ওয়ালি উল ইসলাম, ফিল্ড অর্গানাইজার, সেইন্ট-বাংলাদেশ, বরিশাল।