শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে কাফনের কাপড় পরে, হুইল চেয়ারে সমাবেশস্থলে নেতা-কর্মীরা

ডেস্করিপোর্ট  বরিশালে বিএনপির গণসমাবেশে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী বিভিন্ন জেলা-উপজেলা থেকে যোগদান করেছেন। ইতোমধ্যে সমাবেশ শুরু হয়ে গেছে।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ, চরমোনাই ইউনিয়ন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে কাফনের কাপড় পরে মিছিলে যোগদান করেছেন নেতা-কর্মীরা। এছাড়াও হুইল চেয়ারে সমাবেশস্থলে যান সদর উপজেলার কয়েকজন প্রতিবন্ধী।

কাফনের কাপড় পরে আসা একটি মিছিলের নেতৃত্ব দেওয়া বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে এসেছে। সরকারের কোনো বাধাই কাজে আসেনি। নেতা-কর্মীরা গুম-খুনের প্রতিবাদে কাফনের কাপড় পরে এ সমাবেশে যুক্ত হয়েছেন।

এদিকে, বেলা যতই বাড়ছে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় ততই বাড়ছে। বঙ্গবন্ধু উদ্যানে স্থান না হওয়ায় মিছিল সহকারে নেতা-কর্মীদের পার্শবর্তী সড়কগুলোতে অবস্থান নিতে দেখা গেছে। এসব নেতা-কর্মীদের হাতে বিভিন্ন নেতাদের ছবি সংবলিত প্লাকার্ড লক্ষ্য করা গেছে।