সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

টানা তিনদিন পর ভোলা-বরিশাল রুটে স্পিডবোট-বাস চলাচল শুরু

ডেস্করিপোর্ট  টানা তিনদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল রুটে স্পিডবোট এবং দুইদিন পর বাস চলাচল শুরু হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে ফিরে স্বস্তি এসেছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়।

ভেদুরিয়া ঘাটে দেখা গেছে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড়। ঘাট থেকে স্পিডবোট ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশে। অন্যদিকে ভোলা-চরফ্যাশনসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ভোলার সঙ্গে বাইরের জেলাগুলোর যোগাযোগ চালু হয়েছে।

স্পিডবোট মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে স্পিডবোট চলাচল শুরু করা হয়েছে।

অন্যদিকে বাস সমিতির সাধারণ সম্পাদক আবু কামাল আজাদ বলেন, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেল ৩টার কিছুক্ষণ পর থেকে বাস চলছে। তবে লঞ্চ চলাচল এখনও শুরু হয়নি। বিকেল ৫টার পর থেকে লঞ্চ চলাচলও শুরু হব বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়া বিপাকে পড়েছিলেন সাধারণ যাত্রীরা।