সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সাকুরা বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: ঘটনাস্থলে নিহত ৪ যাত্রী

ডেস্করিপোর্ট  ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৪ যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) ভোররাতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১০ যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), জুনায়েদ (৩), হুমায়ূন কবির (৪৮) ও আ. রউফ হাওলাদার (৫০)। নিহতদের সকলের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকা থেকে ঝালকাঠির দিকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে আমরা নিহতদের উদ্ধার করি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হসপিটালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।