সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

ডেস্করিপোর্ট  ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ মোস্তফা কামাল জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসিফ ইকবাল জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ হাসপাতালে আছে। ৩ জন ঘটনাস্থলে এবং ১ জন হাসপাতালে আনার পরে মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।