শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুয়াকাটায় দুটি পদ্ম গোখরা সাপ অবমুক্ত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কুয়াকাটায় তীব্র বিষধর দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। সাপ দুটির মধ্যে একটির দৈর্ঘ্য ৫ ফুট ও অপরটির দৈর্ঘ্য ৬ ফুট।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বনে এ সাপ দুটি অবমুক্ত করা হয়। এর আগে গতরাত দশটায় আলিপুর বাজারের এক ক্যানভাসারের (হারবাল ঔষধ বিক্রেতা) কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

সাপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন মহিপুর বন বিভাগের খাজুরা বিট কর্মকর্তা আরিফুল ইসলাম, এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাচ্চু, বসার ও শাওন।