শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

বরিশালে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে তিন দিন ব্যাপী ছাগল পালন ও সবজি চাষের প্রশিক্ষন অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে বরিশালে তিন দিন ব্যাপি “বৈজ্ঞানিক ছাগল পালন, কবুতর প্রজনন, বাড়িতে সবজি চাষের প্রযুক্তিগত প্রশিক্ষন” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকালে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষনে অংশ নেয় বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রসুলপুর ও মোহাম্মাদপুর এলাকার উপকারভোগী। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রানী সম্পদ অফিসার মো: নাসির উদ্দিন আহমেদ এবং উপজেলা প্রানী সম্পদ অফিসার এস এম মিজানুর রহমান এবং অন্যান্য কারিগরি সহায়তার জন্য উপস্থিত ছিলেন জহির উদ্দিন আহম্মেদ, শহর সমাজসেবা অফিসার, বরিশাল এবং মো: রবিউল ইসলাম, ভ্যাটেনারি সার্জন, বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল। জিআইজেড এর আর্থিক ও কারিগরি সহায়তা সেইন্ট-বাংলাদেশ (UMIMCC-II) প্রকল্পটি বাস্তবায়ন করে। এই প্রশিক্ষনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: বেলায়েত হোসেন, সহকারী পরিচালক(প্রোগ্রাম) সেইন্ট-বাংলাদেশ, বরিশাল।