সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজবাড়ী‌তে ট্রাকচাপায় নারী নিহত

ডেস্করিপোর্ট  রাজবাড়ীতে ট্রাক চাপায় মোছা.রেশমা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নাতনিকে মাদ্রাসায় পৌঁছে মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দিকে পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. রেশমা খাতুন পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকার মোঃ ইউনুস আলী খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে নিহত রেশমা খাতুন তার নাতনীকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ঘাটগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান রেশমা খাতুন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ট্রাকটি রেশমা খাতুনকে চাপা দিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেশমা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।