বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

জ্বালানি খাতে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি কোম্পানি

ডেস্করিপোর্ট  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের কোম্পানি অ্যাকোয়া।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। অ্যাকোয়া পাওয়ার কোম্পানি ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এ সময় জ্বালানির সংকটের সম্ভাব্য সমাধান ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভাতৃপ্রতীম সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চাই। বৈশ্বিক এই সংকটে বাংলাদেশ সৌদি আরব থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল পেতে চায়। ডেফার্ড পেমেন্টেও আমরা জ্বালানি তেল কিনতে আগ্রহী।