বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বরিশালে সবুজ কৃষির পক্ষ থেকে ছাদ বাগানীদের মাঝে ফলজ গাছের চারা ও বীজ বিতরণ

ডেস্করিপোর্ট  সবুজ কৃষি বরিশাল এর পক্ষ থেকে বরিশাল নগরীর ১১০ জন ছাদ বাগানীদের মাঝে ফলজ গাছের চারা ও বীজ বিতরন করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকালে সরকারি বরিশাল কলেজ মাঠে ফলজ গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সবুজ কৃষি বরিশাল এর এডমিন ইঞ্জিনিয়ার বরকত হাসান,পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ নাফিসা জাহান,সরকারি বরিশাল কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার,গাইনী বিশেষজ্ঞ ডাঃ হাসিনা বিদ্যুৎ, শেবাচিম হাসপাতালের সহকারী অধ্যাপক (ক্যান্সার বিভাগ) ডাঃ মঈনুল ইসলাম হাসিব।

এ সময় বক্তারা বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান।আমাদের দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। দেশকে ফুলে ফলে সমৃদ্ধ রাখতে পারলে আমাদেরই লাভ।আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর,এখানে যে কোন ধরনের গাছ রোপন করলে আস্তে আস্তে বড় হয় ডালপালা গজায়।সুতরাং সে গাছ গুলো যদি পরিচর্যার মাধ্যমে বড় হয় তাহলেই আমরা কাংক্ষিত ফল পেতে পারি।


বক্তারা বলেন,গাছ লাগানো সদকায়ে জারিয়াহ।আমাদের দেশটাকে আমাদের মতো করে সাজাতে হবে।যদি আমরা গাছের গুনাগুন জানতে পারি তাহলে এই গাছপালা থেকে আমরা সকল প্রকার দাওয়াই পেতে পাব।ধর্মীয় দিক থেকেও গাছ লাগানোর অনেক গুরুত্ব রয়েছে।আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে নিজেদের যতটুকু যায়গা আছে তাতে গাছ লাগাতে হবে।বেশী বেশী ফলজ গাছ লাগালে আমাদের দেশের বিপন্ন প্রজাতির পাখি গুলোকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করতে পারবো।দেশকে ফুলে ফলে সমৃদ্ধ করে সবুজ দেশ গড়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।