সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দুমকিতে লাগেজভর্তি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর দুমকিতে লাগেজভর্তি ৬ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (২৮) ও মো. জহিরুল ইসলামকে (২২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার ভোর সাড়ে ৬টায় উপজেলার চরগরবদী লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক সাইফুল উপজেলার জলিশা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার আব্দুর রশিদ খানের ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর একেএম আজমুল হুদা জানান, ঢাকা থেকে লঞ্চযোগে একটি মাদকের চালান দুমকিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম দুমকি উপজেলার চরগরবদী লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। পরে একপর্যায়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।