ডেস্করিপোর্ট আনুষ্ঠানিকভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত ডিআইজি মঈনুল হক

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর – ২০২২, বিকাল সাড়ে ৩ টায় রেঞ্জ ডিআইজি খুলনার কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতঃপর খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নবাগত ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএমকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি অপারেশনস্) খুলনা রেঞ্জ, নওরোজ হাসান তালুকদার, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, খুলনা, প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার, যশোর, মোহাম্মদ মাহবুব হাসান, পিপিএম, পুলিশ সুপার, খুলনা, কে, এম, আরিফুল হক, পিপিএম, পুলিশ সুপার, বাগেরহাট, মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার ঝিনাইদহ, মোঃ রাফিউল আলম, পুলিশ সুপার, মেহেরপুর, মোসাঃ সাদিয়া খাতুন, পুলিশ সুপার নড়াইল, আবদুল্লাহ – আল- মামুন, পুলিশ সুপার চুয়াডাঙ্গা, কাজী মনিরুজ্জামান, পুলিশ সুপার সাতক্ষীরা, মোঃ মশিউদ্দৌলা রেজা, পুলিশ সুপার মাগুরা জেলাসহ খুলনা রেঞ্জের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।