সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নিহত ১

ডেস্করিপোর্ট  নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজগর আলী (৫৫) নামে এক ব্যক্তি টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আজগর আলী শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে। তিনি হাজী আ. খালেকের সমর্থক।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

জানা যায়, গত ইউপি নির্বাচনে শ্রীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহআলম মেম্বার ও হাজী আব্দুল খালেক। নির্বাচনে হাজী আব্দুল খালেক বিজয়ী হন। পরে পরাজিত প্রার্থীকে ভোট না দেওয়ায় কিছুদিন পর গত ১৩ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষের লোকজন।

এতে শাহআলম মেম্বারের সমর্থক মফিজ উদ্দিন নামে একজন টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়। এরই জেরে বিজয়ী আব্দুল খালেকের লোকজনের অর্ধ শতাধিক কাঁচা-পাকা বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটায়। ওই ঘটনার পর থেকে প্রায় ৪ মাস ধরে এলাকাছাড়া খালেক সমর্থকরা।

এরই প্রেক্ষিতে শনিবার সকালে নিজ এলাকায় প্রবেশ করতে চাইলে শাহআলম মেম্বারের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় খালেক সমর্থক আজগর আলীকে (৫৫) একাধিক টেঁটা দিয়ে আঘাত করলে টেটাবিদ্ধ হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই মো. নাসির বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহআলম মেম্বার ও খালেক মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আজগর আলী নামে একজন নিহত হন। তার শরীরে ৬টি টেঁটাবিদ্ধ অবস্থায় সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদরে প্রেরণ করা হবে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।