সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ভোলায় বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪

ডেস্করিপোর্ট  ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন ফরাজী বাজারের উত্তর পাশে যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৪ জন আহত হয়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’ একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।

মোটরসাইকেলে থাকা ২টি শিশু, ১ নারী ও মোটরসাইকেল আরোহীসহ ৪ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গুরুতর আহত মোটরসাইকেল চালক রুবেল (৪২) ও তার ছেলে হাসানকে (১০) বরিশাল স্থানান্তর করা হয়েছে। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। সকালে চরফ্যাশন থেকে বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেছিল তারা।