সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মামাবাড়ির পাশের জঙ্গল থেকে ভাগ্নের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  ময়মনসিংহের গৌরীপুরে মামা বিল্লাল হোসেনের বাড়ির পাশের জঙ্গল থেকে ভাগ্নে রুবেল মিয়ার (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের একটি কাঁঠালগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া পার্শ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মেঠোপথ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কাঁঠালগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

গৌরীপুর থানার ওসি মনিরুজ্জামান মজুমদার জানান, সে আত্মহত্যা করেছে এটি নিশ্চিত। তবে কেন আত্মহত্যা করেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

এসআই আবদুল লতিফ জানান, লাশের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মোবাইলের সঙ্গে সংযুক্ত ইয়ারফোন গলায় ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ইয়ারপুর গ্রামের আবদুর রহমানের ছেলে বিল্লাল হোসেন বলেন, বোন শাহানাকে প্রায় ৩০ বছর আগে রামচন্দ্রনগরের আবু তাহেরের সঙ্গে বিয়ে দিয়েছি। এর পর তাদের তেমন আসা-যাওয়া নেই। ৬-৭ বছর আগে রুবেল এসেছিল। তাই তাকে চিনতে পারিনি। আমার বাড়িতেও সে আসেনি। আমার বাড়ির পাশের জঙ্গলে এসে কেন আত্মহত্যা করেছে, সে বিষয়ে কোনো কিছু জানা নেই।