বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৮
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দূরপাল্লার আর্টিলারি হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেন

অনলাইন ডেস্ক  ইউক্রেন দাবি করেছে, খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি হামলায় বিপুল সংখ্যক রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান,তাদের বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আক্রমণ করেছে। এতে রাশিয়ান পক্ষের হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেনের বাহিনী এ তথ্য জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এরআগে ইউক্রেন জানিয়েছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের দেনেজনিকভ গ্রামে হামলায় প্রায় ৫০ জন রুশ সেনা নিহত হয়েছেন।