রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধি:কালিগজ্ঞ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি খাঁ পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে মোস্তাকিম (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হচ্ছে।

শনিবার আনুমানিক সকাল ৯ টায় সে বাড়ির বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কারন জানাযায়নি।

এলাকা বাসি সপক্ষে জানাগেছে, চাম্পাফুল সাঁইহাটি খাঁ পাড়া গ্রামের বাবু খাঁ এর   ছেলে মোস্তাকিম সে বহুদিন ধরে ভ্যান চালিয় জীবিকা নির্বাহ করতো । যথারীতি শনিবার ও সে ভ্যান নিয়ে বাজারে আসে কিছুক্ষণ পরে হঠাৎ সে আবার বাড়িতে ফিরে যায়। তারপর আনুমানিক ৯ টার দিকে তার ছোট ভাই দেখতে পায় সে আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে।

চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে তাকে উদ্ধার করে আশাশুনি সাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: শহিদ বিন খাইরুল (আনাম) তাকে মৃত্যু ঘোষনা করেন। কালিগজ্ঞ থানার রিফারেন্স নিয়ে আশাশুনি থানার ওসি আ: সালাম ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করে।