সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:১৬
শিরোনাম :
ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের সামনে থেকে বস্তাবন্দি দুই শিশুর লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  দিনাজপুরের বিরলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরের সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো— বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরিফুল ইসলামের দুই ছেলে রিমন ও ইমরান।

বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) রাসেল দুই শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরের সামনে বস্তাবন্দি অবস্থায় দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।