ডেস্করিপোর্ট কুষ্টিয়া সার্কিট হাউস টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ডিসেম্বর,২০২২)সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন ভাবে সংস্কারকৃত কুষ্টিয়া সার্কিট হাউস সংলগ্ন টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টেনিস গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সার্কিট হাউস সংলগ্ন সংস্কারকৃত টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধন শেষে কুষ্টিয়া টেনিস ক্লাবের অন্যান্য টেনিস খেলোয়াড়দের নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রীতি টেনিস ম্যাচে অংশ গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. এম সেলিম তোহা, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া নাগরিক কমিটি, মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ কুষ্টিয়া, লাল মোহাম্মদ, সহযোগী অধ্যাপক, কুষ্টিয়া সরকারি কলেজ ও সম্পাদক শিক্ষক পরিষদ, মোঃ ফজলুল করিম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কুষ্টিয়া, এবং কুষ্টিয়া টেনিস ক্লাবের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।