শুক্রবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৫০
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বরিশালে ১০ কেজি গাঁজাসহ নারী আটক

ডেস্করিপোর্ট  রাজধানী ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক সাথি আক্তার (২২) কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানাধীন উত্তর দুর্গাপূর ইউনিয়নের আড়াইওড়া বেরিবাধ এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।

শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রন অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের স্বাধীনতা পার্কের ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে বরগুনার পাথরঘাটাগামী বরিশাল এক্সপ্রেস নামক বাসে তল্লাশি চালিয়ে সাথি আক্তারকে আটক করা হয়। পরে তার দেহ ও পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্য থেকে মোট ৫টি প্যাকেটে ২ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে আসামিকে আদালতের মাধ্যমে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।’