শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বরিশালে আবা‌সিক হো‌টেল থে‌কে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর এক‌টি আবাসিক হোটেল থেকে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শ্রমিক উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে হৃদয় মৃধা (২৩)। তিনি একটি লাইটার জাহাজের লস্কর ছিলেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আরাফাত হাসান বলেন, রোববার দুপু‌রে লঞ্চঘাট সংলগ্ন রোজ হ্যাভেন আবাসিক হোটেলে একটি আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মর‌দেহ‌টি জানালার গ্রী‌লের সা‌থে ঝু‌লে ছি‌লো।

তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি শ‌নিবার রোজ হ্যাভেন হোটেলে উঠেছিলো এবং রোববার সকাল থে‌কে তাঁর রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয় হো‌টেল কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে ধারনা করা হ‌চ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।