শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ৪ ফুট দৈর্ঘ্যর ওই ডলফিনটির মুখে ক্ষত রয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটি সূত্রে জানা যায়, রাতের জোয়ারে তীরবর্তী এলাকায় ডলফিনটি ভেসে এসেছে। চার ফুটের এই বাচ্চা ডলফিনটির মুখে ক্ষত রয়েছে। তাদের ধারণা তিন-চার দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।

সর্বশেষ অক্টোবরে ৫ ফুটের একটি শুশুক ডলফিন ভেসে আসে। এ পর্যন্ত চলতি বছরে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে আসলো।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন। ধারণা করা হচ্ছে কোনোকিছুর সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটি মারা গেছে। এছাড়াও ছেঁড়া জালের কারণেও মৃত্যু হয়ে থাকে। আমরা চেষ্টা করছি খুঁটা জাল বন্ধ করার। তাহলে হয়তো ডলফিনের মৃত্যুর পরিমাণ কিছুটা কমবে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিনটি ঠিক কি কারণে মারা গেছে সঠিকভাবে বলতে পারছি না। এর আগে ভেসে আসা ১৯টি ডলফিনকে আমরা বনবিভাগের সহযোগিতায় মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিম পাঠিয়েছি। একই সঙ্গে ডলফিনটিকে নিরাপদ স্থানে মাটি দেওয়ার ব্যবস্থা করছি।