সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগুনে পুড়ে ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহত

ডেস্করিপোর্ট  হবিগঞ্জে আগুনে পুড়ে মারা গেছেন ঘুমন্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল।

মঙ্গলবার ভোরে শহরের ২নং পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ (৩২) জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন।

তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার কনস্টেবল নং ৫৭৯।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২নং পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে মেস করে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করে।