শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

ডেস্করিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের রাধানগর (সাহাপাড়া) এলাকায় নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অন্তর রায় ওই এলাকার পল্টু রায়ের ছেলে।

এদিকে গলায় ফাঁস দেওয়ার আগে রাত ২টার দিকে নিজের ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অন্তর রায়। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন।

আখাউড়া থানার ওসি বলেন, প্রেমের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তার প্রাথমিক সত্যতা মিলেছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।