শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪২
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

ডেস্করিপোর্ট  দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। টানা তৃতীয় মেয়াদে ওবায়দুল কাদের এই দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হন তারা।

প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দু’টি পদে দ্বিতীয় কারও নাম প্রস্তাব করা হয়নি। এ কারণে ভোটাভুটির প্রয়োজন পড়েনি।

নতুন কমিটিতে তেমন পরিবর্তন আসেনি। সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়েছেন। নতুন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এর আগে তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। উপ-প্রচার সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন।