সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

এক বাগাড় মাছের দাম ৩৫ হাজার টাকা!

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৫ হাজার ১০০ টাকা।

রোববার ভোরের দিকে রাজবাড়ী জেলার বহরপুর ইউনিয়নের জেলে নুরাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নুরাল হালদার বলেন, রোববার ভোরের দিকে মাছটি ধরা পড়েছে। মাছটি জাল থেকে ছাড়িয়ে সকাল ৮টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেচমত মোল্লার আড়তে নিয়ে যাই। সেখানে মাছ কিনতে আসা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ১০০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করে দিই।

দৌলতদিয়ার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোট ৩৫ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাছটি সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেওয়া হবে।