মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

ডেস্করিপোর্ট  কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় বালুখালী ক্যাম্প-১৮/ইস্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের ব্লক ৮-এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম বলেন, সোমবার সকালে তার ভাই বাড়ির পাশে বসেছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।