বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪০
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ডেস্করিপোর্ট  বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলো মোঃ নুরুজ্জামান কাজী (৪৫), মোঃ সম্রাট (৪৮), মোঃ বাচ্চু খান (৩৪)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় কাউনিয়া থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচ.এম.আবদুর রহমান মুকুল।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচ.এম.আবদুর রহমান মুকুল জানান,গতকাল বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে কাউনিয়া থানার এসআই মোঃ হাবিবুর রহমান গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন যে, কাউনিয়া থানাধীন শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ কর্নারে কতিপয় ব্যক্তি ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাতরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ নুরুজ্জামান কাজী (৪৫), পিতা-মৃত ধলু কাজী, মাতা-সামেলা বেগম, সাং-আদিতপুর, থানা- মাদারীপুর, জেলা-মাদারীপুর, মোঃ সম্রাট (৪৮), পিতা-মৃত গুঞ্জর ফকির, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং-বাজিতপুর, তালতলা, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, মোঃ বাচ্চু খান (৩৪), পিতা- মৃত নুরুল হক লোকমান, মাতা- জবেদা বেগম, সাং-মাছচর, বাজিতপুর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরদেরকে আটক করেন। পরে সেখানে উপস্থিত সাক্ষী দের উপস্থিতিতে আটক ডাকাত মোঃ নুরুজ্জামান কাজীর কাছ থেকে একটি রামদা, মোঃ সম্রাটের কাছ থেকে একটি চাকু ও মোঃ বাচ্চুর কাছ থেকে একটি ষ্টীলের সেলাই রেঞ্জ, একটি তালা ভাঙ্গার লোহার যন্ত্র, একটি ধারালো দা উদ্ধার করা হয়।আটক ডাকাতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি ডাকাতির মামলা রুজু হয় মামলা নং ২২।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচ.এম.আবদুর রহমান মুকুল আরও জানান,আটক ডাকাতদের বিরুদ্ধে মাদারীপুর,গৌরনদী,নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।