ডেস্করিপোর্ট কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর, ২০২২) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার নার্সারি হতে দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দদের বার্ষিক পরীক্ষা-২০২২ এর ফলাফল ঘোষণা উপলক্ষে পরীক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক – শিক্ষিকাবৃন্দের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি এ সময় উপস্থিত পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সকল ছাত্র – ছাত্রীদের অভিনন্দিত করেন। তিনি আরো বলেন, জীবনে চলার পথে অনেক সময় নানা রকমের বাধাবিপত্তি আসতে পারে, সে গুলো তোমাদেরই অতিক্রম করে যেতে হবে; কখনো মাদকের নেশার জগতে না জড়ানোর জন্য এবং তার কুফল সম্পর্কে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরাই জাতির মেরুদণ্ড, উন্নত বাংলাদেশ তোমাদের হাত দিয়েই গঠিত হবে। পুলিশ সুপার কুষ্টিয়া পরীক্ষার্থীদের শুভেচছা জানান এবং পরবর্তী পরীক্ষায় আরও ভালো ফলাফল করে জীবনে সাফল্য অর্জন করবে এবং শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের পরিবারের সুনাম বহন করে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আরেফিন, অধ্যক্ষ, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, মোঃ শাহজালাল, সহকারি প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়ার অন্যান্য শিক্ষক – শিক্ষিকা মন্ডলী এবং ছাত্র – ছাত্রী বৃন্দ প্রমুখ।