বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:০৪
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কুষ্টিয়া জেলার এসপি খাইরুল আলম

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়া জেলার নির্ধারিত সফর সূচি অনুযায়ী কুষ্টিয়া সার্কিট হাউসে পৌঁছান। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় প্রধান বিচারপতির সাথে কুশল বিনিময় ও ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন। অতঃপর কুষ্টিয়া জেলা পুলিশের একটি সুসজ্জিত পুলিশ দল প্রধান বিচারপতিকে বিউগল বাজিয়ে অনার গার্ড সালাম ও অভিবাদন প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া, শেখ আবু তাহের, জেলা ও দায়রা জজ কুষ্টিয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু এবং কুষ্টিয়া জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।