মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষে এএসপিসহ ৪ পুলিশ আহত

ডেস্করিপোর্ট  হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে সোমবার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

এতে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ তার দেহরক্ষী টিটু বর্মণ (২৩), কনস্টেবল সুজন দাস (২৫), মাসুম আহম্মদ (২৬) ও আবুল হোসেন (৪৩) আহত হয়েছেন।

এএসপি নির্মলেন্দু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি সভায় যাওয়ার পথে উল্লিখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪৮৯৩৯) পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর মাইক্রোবাসচালক পালিয়ে যান। পুলিশ মাইক্রোবাসটিকে আটক করেছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।