মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

অনুষ্ঠানে খাবার কম পড়ায় চেয়ার ভাঙচুর

ডেস্করিপোর্ট  ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের এক অনুষ্ঠানে খাবার বিতরণের সময় কম পড়ে যাওয়ায় চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খাবার না পেয়ে উত্তেজিত জনতা অনুষ্ঠানের প্যান্ডেলের সব চেয়ার ভাঙচুর করে চেয়ারম্যানবিরোধী স্লোগান দিতে থাকে।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ইউপি চেয়ারম্যানসহ সব গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করলে বিক্ষুব্ধ লোকজনও ঘটনাস্থল থেকে চলে যান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সিরাজউদ্দিন সিরাজ বলেন, বিভিন্ন সমস্যা ও দলীয় মতানৈক্যের কারণে চৌহাট ইউনিয়ন কমপ্লেক্সে কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়নি।

ফলে এ স্থানটি মাদক সেবনকারীসহ অপরাধী চক্রের দখলে ছিল। কারণ ইউপি চেয়ারম্যান মো. রফিকুল হাছান মোকছেদের শাসনামল থেকে শুরু করে তার স্ত্রী পারভীন হাছান প্রীতির দুই মেয়াদেও পরিষদ ভবনের তালা খোলা হয়নি একটিবারের জন্যও।

তাই ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এ পরিষদ ভবন সচল করার উদ্যোগ নেন।

তিনি বলেন, সরকার এত টাকা খরচ করে এ ইউনিয়ন কমপ্লেক্স তৈরি করেছেন, আর তা বছরের পর বছর এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে পারে না। তাই তার প্রচেষ্টায় ও হস্তক্ষেপে সমস্যার সমাধান করে রোববার এ ইউনিয়ন কমপ্লেক্সে কার্যক্রম শুরু করা হয়।