সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, ১৫ যাত্রী আহত

ডেস্করিপোর্ট  কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুত হয়েছে। এতে তিন বগির দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্ল্যাটফরমে এ দুর্ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়। এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে বসা ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগিটি লাইনচ্যুত ও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা-জানালা, গ্লাস, উঠার সিঁড়ি ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শী যাত্রী নুরুল হক বলেন, আমরা যখন স্টেশনে বসেছিলাম, তখন ট্রেনটি স্টেশনে আসে। এর একটু পরই ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যতু হয়েছে। এ সময় কয়েকজন হাত ও পায়ে আঘাত পেয়েছেন।

এগারোসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরব স্টেশনে পৌঁছায়, তখন ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় জোরে একটি শব্দ হয়। পরে দেখি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তিন বগির দরজা, জানালা, সিঁড়ি ভেঙে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. নুরন্নবি জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটির ইঞ্জিন ঘোরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ট্রেনটি স্টেশনের প্ল্যাটফরমে পড়ে আছে। খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে কাজ করছেন রেলওয়ে কর্মীরা।