বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ৮শ’ কেজি জাটকা জব্দ

ডেস্করিপোর্ট  বরিশালে ৮শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনস্থ বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম শুক্রবার (৬ জানুয়ারী) রাত ২টা ৩০ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকায় অভিযান চালিয়ে আনুমানিক ৮শ’ কেজি জাটকা জব্দ করেন।

কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার (৬ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদে জানতে পেরে বিসিজি স্টেশান এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম অভিযান পরিচালনা করেন।

এ সময় বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রীজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে একটি স্টিলবডি নৌকাসহ ৮ জনকে আটক করেন।

পরবর্তীতে নৌকা তল্লাশি করে ৮শ’ কেজি জাটকা জব্দ করেন এবং নৌকায় অন্য মাছ থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কোস্টগার্ড সদস্যরা।

অভিযান চালিয়ে আনুমানিক ৮শ’ কেজি জাটকাসহ একটি সজব্দ করেন। এ সময় বরিশালের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহি পরিবহনে অভিযান চালায় বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের সদস্যরা। এ সময় অন্তরা ক্লাসিক নামে একটি পরিবহনে তল্লাশি করে আনুমানিক ৮শ’ কেজি জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এর এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়- দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।