সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আইজি’জ ব্যাজ পেলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের

ডেস্করিপোর্ট  আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান,জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধি করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (সিএসবি) বি এম আশরাফ উল্যাহ তাহেরকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়েছে।

পুলিশ সপ্তাহ ২০২৩ এর তৃতীয় দিনে (৫ জানুয়ারি ২০২৩) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে তাকে আইজি’জ ব্যাজ প্রদান করেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

উপ-পুলিশ কমিশনার সিএসবি বি এম আশরাফ উল্যাহ তাহের চতুর্থবারের মত এই পদকে ভূষিত হলেন।

ব্যাজপ্রাপ্তরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আইজিপি।

উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ৪৫৮ জন পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২২ (আইজি’জ ব্যাজ)” প্রদান করা হয়।