বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৫৩
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

শেরপুরে বন্যহাতি তাড়াতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্করিপোর্ট  শেরপুরে নালিতাবাড়ীতে কাটাবাড়ি-দাওধারা এলাকায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শরিফুল ইসলাম শরীফ (৩০)। তিনি পেশায় কিন্ডারগার্টেন শিক্ষক। শরিফুল ইসলাম শরীফ নয়াবিল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত নয়াবিল ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকালয়ে দীর্ঘদিন ৪০ থেকে ৫০টি বন্যহাতির দল খাদ্যের সন্ধানে তাণ্ডব চালিয়ে আসছে। গত কয়েকদিন যাবত হাতির দলটি বিভক্ত হয়ে পাহাড়ি এলাকার বাড়ি-ঘরে তাণ্ডব চালাচ্ছে। বন্যহাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে শুক্রবার বিকেলে দাওধারা-কাটাবাড়িপাড়া গ্রামের শরিফসহ কয়েকজন প্রতিবেশী মিলে দাওধারা ইসলামিক মিশনের লালটিলা নামক গহীন অরণ্যে হাতি তাড়াতে যায়। এ সময় হাতির দল লোকজনের উপস্থিতি টের পেয়ে আক্রমণ করে। জীবন বাঁচাতে শরিফসহ তার সঙ্গীরা দৌড় দিলে জঙ্গলে পড়ে যায় শরিফুল এসময় বন্যহাতির দল তাকে পা দিয়ে পিষ্ট করে। খবর পেয়ে এলাকাবাসী দলবদ্ধ হয়ে ঘটনাস্থল থেকে শরিফের লাশ উদ্ধার করে।

ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক বলেন, শরিফুল হাতি তাড়াতে গেলে আকস্মিকভাবে আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বনবিভাগ থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ টাকা প্রদানের ব্যবস্থা করা হবে জানান।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। একইসাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শরিফের পরিবারকে সরকারিভাবে ২৫ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।