বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর

ডেস্করিপোর্ট  কুড়িগ্রাম সদর উপজেলায় গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর কাত হয়ে পড়ে যায়। এতে মুসা মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুসা সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানী পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল গাছ বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের উপর কাত হয়ে পড়ে যায়। সেই ঘরেই ঘুমাচ্ছিল মুসা নামের ওই শিশু। পরে ট্রাকটির ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়ন পরিষদের সামনে একটি ঘরের উপর কাত হয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।