বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বিলের মধ্যে থেকে হাতকড়া পরানো যুবকের লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  নাটোরে হাত কড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টায় বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পাশের বিলের জমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবর রহমান মাস্টার জানান, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পরিহিত লাশটি বিলের মাঝখানে উপুড় হয়ে পড়ে ছিল।

তার দুই হাত হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, হাতকড়া ও মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটির পরিচয় সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।