বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:৪৬
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনার কর্মীরাই দুর্যোগ-দু:সময়ে মানুষের পাশে থাকে: এ্যাড.বলরাম পোদ্দার

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মীরাই শীত সহ যেকোন দুর্যোগ-দু:সময়ে এ দেশের মানুষের পাশে থাকে। তিনি দেশের অসহায় জনগোষ্ঠীর জন্য আশ্রয়নের ঘর, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, বিধাবা ভাতা, করোনা কালীন সময় জনগণের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিয়েছে। মানুষ তো মানুষের জন্য। একজনের দুর্যোগ-দুর্ভোগে অন্যজন এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তাই আমাদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে।

সুবিধা বঞ্চিতের কল্যাণের কথা চিন্তা করে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন রবিবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ২০০০ (দুই হাজার) সুবিধা বঞ্চিতের মাঝে ভালো মানের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, যে কোন বিপদ বা দুর্যোগ এলে আমাদের দায়িত্ব বেড়ে যায়। শীত এলেও এমন দায়িত্ব বোধ নাড়া দেয়। এ সময় শীতার্তরা শুধু আমাদের দিকে চেয়ে থাকে। তাদের চেয়ে থাকা মুখে আমরা হাঁসি ফুটাতে পারি শীতবস্ত্র সরবরাহের মধ্য দিয়ে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সম্পন্ন মানুষ পাশে দাঁড়াবে এমনটিও প্রত্যাশিত।