সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৫
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বরগুনায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

ডেস্করিপোর্ট  বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হরিণঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে চামড়া দু’টি জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাস্টিকের বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই বস্তা খুলে তাতে দু’টি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে এসময় হরিণের চামড়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দ করা হরিণের চামড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।