বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তিতে সহযোগীতা করছে ছাত্রলীগের নিবেদিত কর্মীরা

মোঃ জহিরুল ইসলাম  মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল শিক্ষা জীবন। শিক্ষা জীবনে জ্ঞান অর্জন করার অন্যতম একটি প্রতিষ্ঠান হল শিক্ষাপ্রতিষ্ঠান।তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট অত্যন্ত সুনামের সাথে শিক্ষা প্রদান করে এসেছে। ভবিষ্যতে এমন ধারাবাহিকতা বজায় থাকবে এমনটিই আশা রাখছেন শিক্ষার্থীরা।প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে কলেজ ছাত্রলীগের নিবেদিত কর্মীরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহযোগিতা সহযোগিতা করছে।

জানাগেছে,বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে গত ২৭ই জানুয়ারি সকাল ১০ টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে আগামী ৫ই ফেব্রুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত চলবে ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ১ম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার আহবান জানায় বরগুনা জেলা ছাত্রলীগে নির্দেশে বরগুনা পলিটেকনিক ছাত্রলীগ কর্মীরা।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উক্ত কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মোঃ সাজিদুল ইসলাম তিনি বলেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে। সবুজ এই ক্যাম্পাসে যারা নবীন হয়ে এসেছে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে বরগুনা পলিটেকনিক ছাত্রলীগ অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরও বলেন নবীন শিক্ষাদের ভর্তি সহায়তা করতেছি। আমরা নবীন শিক্ষাদের আবাসন সংকট সহ শিক্ষার সুষ্ঠ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহায়তা করবো এবং ছাত্রলীগে পক্ষ থেকে প্রতিটি নবীন এর জন্য শুভকামনা রইল।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রনিক্স টেকনোলজির ছাত্র মোঃ সাকিল বলেন বরগুনা পলিটেকনিক প্রতিষ্ঠানে নবীনদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হউক। শিক্ষার আলোয় আলোকিত হোক তোমাদের ভুবনে। আমি অত্যন্ত আনন্দের সাথে এই মুহূর্ত উপভোগ করছি। কারণ এক ঝাঁক তরুণ তরুণী শিক্ষা অর্জন করার জন্য আমাদের প্রতিষ্ঠানের ভর্তি হয়েছে।