বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:১১
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বরিশালে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা

ডেস্করিপোর্ট  বরিশালের গৌরনদীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বায়েজিদ সরদার (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বায়েজিদ গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার মুজাম সরদারের ছেলে। বায়েজিদের চাচা মনির সরদার জানান, সোমবার (৩০ জানুয়ারি) সকালে বায়েজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী আব্দুল ব্যাপারী। বায়েজিদকে নিয়ে ভ্যানে করে তিনি বালিয়ারপাড় নামক এলাকায় যান। এর আধা ঘণ্টা পর কর্দমাক্ত বায়েজিদকে অচেতন অবস্থায় বাড়ি নিয়ে আসেন আব্দুল।

বায়েজীদকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বায়েজিদের মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দীন জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল পলাতক। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।