বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:২৯
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  বাবাকে ফোন করে সন্তানকে দেখে রাখার কথা বলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূ। যশোরের অভয়নগরে আন্ত:নগর বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শনিবার দুপুর ১২টার দিকে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী বেগম উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী। তিনি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন কলোনির মহিরুল ইসলাম বাবলুর মেয়ে। তিনি সকালে বাবার বড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এ সময় ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু বলেন, সাথী সকালে বাড়িতে এসে তার পুত্র সন্তান আলিফকে (২) আমাদের কাছে রেখে রাজঘাট বাজার এলাকায় যাওয়ার কথা বলে। পরে তার মোবাইল থেকে বেলা ১১টায় আমাকে মোবাইল ফোনে জানায়- আমার বাচ্চাকে দেখে রেখ। এরপর থেকে ওই মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দুপুর ১২টার সময় জানতে পারি বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে।

তিনি বলেন, আমার মেয়েকে জামাই রকি শেখ বেশ কিছু দিন ধরে তার মেয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি ও মারপিট করে আসছিল। যার কারণে সে আত্মহত্যা করেছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে লাশের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে।

যশোর রেল পুলিশের এসআই মো. মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।