বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:১৪
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগুনে পুড়ে প্রাণ গেল ঘুমন্ত বৃদ্ধার

ডেস্করিপোর্ট  নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৭০) নামে ঘুমন্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সকাল ৬টার দিকে পাশের বাড়ির একজন ওই বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা বৃদ্ধা পুড়ে মারা যান।

স্থানীয়রা জানান, ছোটবেলায় ওই বৃদ্ধার বিয়ে হয়েছিল। সেই বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়ি এলাকায় একাই একটি ঘরের মেঝেতে খড়কুটো বিছিয়ে থাকেন। ওই ঘরেই রান্নাবান্না এমনকি রান্নার লাকড়িগুলোও রাখতেন। মশার কামড় থেকে রক্ষা পেতে হাঁড়ির খোলাতে আগুন দিতেন। সম্ভবত সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা সেখানে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরে ঘরে পড়ে থাকা বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ঘরের ভেতর হাঁড়ির খোলায় থাকা আগুন থেকেই ওই আগুনের সূত্রপাত।