বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

কুয়াকাটায় মলমপার্টির উৎপাত: ৬ সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হঠাৎ করে মলমপার্টির উৎপাত বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে ৬ মলমপার্টির সদস্যকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও নগদ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) এবং গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শহিদুর ইসলাম (৪৫) নামের এক পর্যটকের সর্বস্ব খোয়া গেছে। তিনি রুমিন পরিবহনে কুয়াকাটায় আসেন। তাকে বৃস্পতিবার সকাল ৮ টায় সজ্ঞাহীন অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি কর হয়।

লেম্বুরবন সৈকত এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞানপার্টির সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুরিস্ট পুলিশের একটি টিম তাদের আটক করা হয়েছে। এ সময় অজ্ঞান করার কিছু সরঞ্জাম নগদ টাকা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

প্রত্যেকে চুরি, ছিনতাই, মলমপার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামী। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’