বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:১৮
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বরিশালে ১০ দফা দাবীতে জাগুয়া ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবীতে বরিশাল জাগুয়া ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বরিশালের জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠী এলাকা থেকে শুরু করে হোগলা মাধ্যমিক বিদ্যালয় এসে এ পদযাত্রা শেষ হয়।

জাগুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান সরদার ও জাগুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন তালুকদার এর নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,গনবিরোধী সরকার দফায় দফায় বিদ্যুৎ,গ্যাস,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি করে জনজীবনে নাভিশ্বাস তুলেছে।দেশে ভোটের নামে চলছে নির্মম প্রহসন।জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নাই।এ এ সময় বক্তারা অবিলম্বে সরকারের প্রতি ১০ দফা দাবী মেনে নেয়ার দাবী জানান।

পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন,জাগুয়া ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর খান,জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি সদস্য সুজান, জাগুয়া ইউনিয়নের যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাফর খান,সাবেক যুবদল নেতা শহীদ সরদার,আমিরুল ইসলাম বাবলু,শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম নয়ন,সেক্রেটারী খোকন চাপরাসি,বরিশাল সদর উপজেলা ছাত্রদল সভাপতি সেজান মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি হেমায়েত,জাগুয়া ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারী সবুর সহ জাগুয়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।